Pages

যেভাবে ছত্রাকের কারণে পিপড়া হয়ে যায় জম্বি – মিনি সায়েন্স

April 11, 2020 0 comments



বাস্তব জীবনে জম্বি দেখার অভিজ্ঞতা কারো হয়তো নেই। কিংবা জম্বি হয়ে যাওয়ার মত কোনো কারণও নেই। হ্যা, আমি মানুষের কথা বলছি। কিন্তু প্রাণিজগতে এই ঘটনার উদাহরণ আছে অবশ্যই। তাও পিপড়ার মত ক্ষুদ্র প্রানীর ক্ষেত্রে এই ঘটনা বিরল নয়।

আর পিপড়ার এই জম্বি হয়ে যাওয়ার জন্য দায়ী করা হয় Ophiocordyceps unilateralis নামক একপ্রকার পরজীবী ছত্রাককে। ট্রপিক্যাল ফরেস্ট বা রেইন ফরেস্ট অঞ্চলে এইসব ছত্রাকের সন্ধান পাওয়া যায়। এই বিশেষ প্রকার ছত্রাক পিপড়া শরীরে প্রথমে পরজীবী হিসেবে অবস্থান করে। ধীরে ধীরে এই ছত্রাক পিপড়ার বহিরাবরণ ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করে এবং পিপড়ার উপর নিজের নিয়ন্ত্রন আনা শুরু করে।

পিপড়া বেচারা গাছের পাতার শিরার কামড়ে ধরে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। এইসময়ে ছত্রাক পিপড়ার শরীরের ভেতরের অংশ খেয়ে ফেলতে শুরু করে যতক্ষণ না সংক্রমণের শেষ পর্যায়ে পৌঁছায়। কয়েকদিনের মধ্যে পিপড়া মারা যায় এবং ছত্রাক পিপড়ার মস্তিষ্কে ফ্রুটবডি তৈরী করে। এরফলে পিপড়া হয়ে যায় জম্বি। এর শরীর পিপড়ার কিন্তু স্নায়ু এবং মস্তিষ্ক ছত্রাকের। জীবিত পিপড়া যদি কোনোভাবে এই জম্বির দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই পিপড়াও জম্বি হয়ে যায়।

ব্যাপারটা অনেকটাই ফিকশন সিনেমায় দেখানো জম্বিদের মতই। জম্বিদের কামড়ে সাধারণ মানুষ শেষে জম্বি হয়ে যায়।

আরো বিস্তারিত জানার জন্যে পড়তে পারেন,